হোম > সারা দেশ > যশোর

বেনাপোল সীমান্তে ফাঁস দেওয়া যুবকের লাশ, চোরাচালান ঘিরে হত্যার সন্দেহ

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

যশোরের বেনাপোলে গলায় ফাঁস দেওয়া অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ পাওয়া গেছে। পুলিশ আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুটখালী সীমান্তে ইছামতী নদীর পাশে চরের মাঠ থেকে লাশটি উদ্ধার করে।

সীমান্তের বাসিন্দারা জানান, এ পথে বাংলাদেশ থেকে সোনা এবং ভারত থেকে ফেনসিডিল, মদ, অস্ত্র চোরাচালান হয়। এসব কেন্দ্র করে ওই যুবককে হত্যার পর হয়তো লাশ সীমান্তে ফেলে গেছে। এর আগেও বিভিন্ন সময় সীমান্ত থেকে গাছে ঝোলানো বা নদীর পারে পড়ে থাকা বাংলাদেশিদের লাশ উদ্ধার করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর জানা যাবে তিনি কীভাবে মারা গেছেন। যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই ব্যাপারে তদন্ত করবে বলে জানান ওসি।

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকেরা, অচলাবস্থা বেনাপোল বন্দরে

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

যশোরে হতদরিদ্র নারীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

ঢাকার ঘটনার রেশ না কাটতেই যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

যশোর আদালতে হত্যা মামলার আসামির ওপর ডিম নিক্ষেপ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল বন্দরের শেড থেকে ৬ কোটি টাকার পণ্য আত্মসাতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন