হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতা-কর্মী পদত্যাগ করেছেন।

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পিড়ারবাড়ি বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতি বিপ্লব মল্লিক ওরফে (ঝন্টু)। তিনি বলেন, ‘আমরা ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, সহসভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ ৯ জন পারিবারিক ও সামাজিক কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার পদ ও সব কর্যক্রম থেকে পদত্যাগ করলাম।’

পদত্যাগ করা নেতা-কর্মীদের মধ্যে অন্যরা হলেন সহসভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ‘কিছুদিন আগে কমিটি হয়েছিল। কিন্তু তাঁরা পদত্যাগ করেছেন কি না, তা আমার জানা নেই।’

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে, আহত ৩

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার

গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত

পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত ২০