হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলায় গতকাল রাতে গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান উল্টে আগুন ধরে যায়। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ সদর উপজেলায় গরু চুরি করে পালানোর সময় চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বুধবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শাহ আলম জানান, সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নকড়িরচর গ্রাম থেকে গরু চুরি করে একটি সাদা রঙের পিকআপ ভ্যানে ওঠানো হয়। পরে আবার আরও একটি আনতে গেলে গরুর মালিক টের পেয়ে যান। তখন গরুর মালিকের চিৎকার শুনে এলাকাবাসী তাঁদের ধাওয়া করেন। পরে চোর চক্রের সদস্যরা নকড়িরচর থেকে পিকআপ ভ্যানে করে পারকুশলী হয়ে সিলনা বাজারের দিকে পালিয়ে যান। কিন্তু সিলনা বাজারের সেতু ভাঙা থাকায় গাড়িটি দুর্ঘটনার স্বীকার হয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং বিস্ফোরণ হয়ে গাড়িটিতে আগুন ধরে যায়। এ সময় গরুচোর চক্রের সদস্যরা পালিয়ে যান।

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, আতঙ্ক

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির জয়

গোপালগঞ্জ-৩-এ বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বেসরকারিভাবে বিজয়ী

গোপালগঞ্জ-৩ আসনে ৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

গোপালগঞ্জ-২ আসনে প্রাপ্ত ২৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে টেলিফোন

গোপালগঞ্জ-১ আসনে প্রাপ্ত ৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা

গোপালগঞ্জে সকালেও কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসার সদস্যসহ আহত ৩