হোম > সারা দেশ > গোপালগঞ্জ

বিএসটিআই কর্মকর্তাদের ওপর হামলা, দ্বিতীয় দিনেও বন্ধ জুয়েলারি দোকান

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে জুয়েলারি ব্যবসায়ী কর্তৃক বিএসটিআইয়ের চার কর্মকর্তা ও কর্মচারী হামলার ঘটনায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শহরের সকল জুয়েলারি দোকান। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে নিয়মিত অভিযান চালাতে গিয়ে জুয়েলারি ব্যবসায়ী কর্তৃক হামলা ও মারধরের শিকার হন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চার কর্মকর্তা ও কর্মচারী। এ ঘটনায় আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শহরের সব জুয়েলারি দোকান।

এদিকে গতকাল সোমবার রাতেই মূল অভিযুক্ত জুয়েলারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুল আহসান হোসাইনকে (৫০) গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ বিএসটিআইয়ের পরিদর্শক আল আমিন সরকার বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শহরের স্বর্ণপট্টি এলাকায় অভিযানে যান বিএসটিআইয়ের চার সদস্য। এ সময় তাঁরা বিভিন্ন জুয়েলার্সে স্বর্ণ পরিমাপক যন্ত্রের ভেরিফিকেশন সনদ যাচাই করেন। একপর্যায়ে হোসাইন জুয়েলার্সের সামনে গেলে দোকানের মালিকসহ কয়েক ব্যবসায়ীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিএসটিআইয়ের কর্মকর্তাদের মারধর করেন তাঁরা।

পরে আহতদের মধ্যে পরিদর্শক মো. হাসিবুর রহমানকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনার পর থেকে সব দোকান বন্ধ করে দেন গোপালগঞ্জ শহরের ‍জুয়েলারি ব্যবসায়ীরা।

এদিকে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জুয়েলারি দোকান বন্ধ রেখেছেন তাঁরা। তবে দোকান বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে মুখ খোলেননি কোনো ব্যবসায়ী। অপর দিকে হোসাইনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের নামে মামলা করলেও বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি গোপালগঞ্জ বিএসটিআইয়ের উপপরিচালক মিঞা মো. আশরাফুল আলম।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিএসটিআই কর্তৃপক্ষের ওপর হামলার ঘটনায় জুয়েলারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুল আহসান হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, আতঙ্ক

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির জয়

গোপালগঞ্জ-৩-এ বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বেসরকারিভাবে বিজয়ী

গোপালগঞ্জ-৩ আসনে ৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

গোপালগঞ্জ-২ আসনে প্রাপ্ত ২৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে টেলিফোন

গোপালগঞ্জ-১ আসনে প্রাপ্ত ৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা

গোপালগঞ্জে সকালেও কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসার সদস্যসহ আহত ৩