হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বিয়ের পিঁড়ি থেকে যুবক কারাগারে...

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

জয় চৌধুরী। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাল্যবিবাহের অপরাধে বিয়ের পিঁড়ি থেকে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে তাঁকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার উপজেলার পাটগাতী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাসিন্দা জয় চৌধুরীর (২৩) সঙ্গে টুঙ্গিপাড়া নবুখালী গ্রামের এক কিশোরীর (১৩) বিয়ে ঠিক হয়। সোমবার রাতে বিয়ে করতে আসেন জয় চৌধুরী। তখন এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহের অপরাধে জয় চৌধুরীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন তিনি। এ সময় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুভাষ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে গিয়ে বাল্যবিবাহের সত্যতা পাই। তখন মেয়ের কাগজপত্র যাচাই-বাছাই করে বয়স ১৩ বছর দেখা যায়। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে বর জয় চৌধুরীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মেয়েকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে, আহত ৩

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার

গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত

পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত ২০