হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসা থেকে পাইপগান ও কার্তুজ উদ্ধার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

ডা. কে এম বাবরের বাসা থেকে উদ্ধারকৃত পাইপগান ও কার্তুজ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. কে এম বাবরের বাসভবনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় জেলা শহরের থানাপাড়া এলাকায় বিএনপি নেতা বাবরের বাসায় অভিযান চালিয়ে বাথরুমের ফ্লাশের পানির মধ্যে থেকে দেশীয় একটি পাইপগান ও কার্তুজ উদ্ধার করা হয়। তবে ওই সময় বাবর বাসায় ছিলেন না।

এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

তিনি বলেন, অভিযান শেষে উদ্ধারকৃত পাইপগান ও কার্তুজ সদর থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী সময় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে জরুরি কাজে ঢাকায় গেলে রাতে যৌথ বাহিনী আমার বাসায় অভিযান চালায়। তখন বাড়িতে আমার স্ত্রী, দুই সন্তান ও গৃহকর্মী ছিল। অস্ত্র যেগুলো পাওয়া গেছে, সেগুলো আমার নয়। আমাকে হয়রানি করার জন্য প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। কারণ, আমার বাসায় কোনো প্রকার অস্ত্র থাকার প্রশ্নই ওঠে না। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেনাবাহিনী প্রকৃত ঘটনা বের করুক।’

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে, আহত ৩

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার

গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত

পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত ২০