হোম > সারা দেশ > গোপালগঞ্জ

হামলার বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য ছিল না: বিভাগীয় কমিশনার

গোপালগঞ্জ প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ বলেছেন, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে হামলার বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। যতটুকু তথ্য ছিল, সে অনুযায়ী প্রস্তুতি ছিল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, আজ সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। তিন ঘণ্টা কারফিউ শিথিল থাকার পর বেলা ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে।

এর আগে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনরায় কারফিউ জারি থাকবে।

ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া ট্রাক উদ্ধার হয়নি, আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে, আহত ৩

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার

গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত

পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে