হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত, মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

বাসচাপায় বৃদ্ধা নিহতের ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর।

এসআই রোমান মোল্লা জানান, অজ্ঞাতনামা বৃদ্ধা রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় (ঢাকা-খুলনা) মহাসড়ক পার হচ্ছিলেন। তখন খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএম লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান। এ সময় বিক্ষুব্ধ জনতা গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বিচারের আশ্বাস দিলে স্থানীয় জনতা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। তখন মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়। আর বাসটিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া ট্রাক উদ্ধার হয়নি, আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে, আহত ৩

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার

গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত

পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে