হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির দায়ে জরিমানা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

পাটগাতী বাজারের মেসার্স কালিপদ সাহা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডিজেল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাটগাতী বাজারের মেসার্স কালিপদ সাহা এন্টারপ্রাইজের মালিক বিশ্বজিৎ সাহা ও গোবিন্দ সাহাকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। তিনি বলেন, পাটগাতী বাজারের ওই ব্যবসাপ্রতিষ্ঠানটি অবৈধভাবে ৪ হাজার ৫০০ লিটার ডিজেল তেল মজুত করে বেশি দামে বিক্রি করছিল। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসি ল্যান্ড আল-আমিন হালদার আরও বলেন, মজুত থাকা ডিজেল তেল জনপ্রতি পাঁচ লিটার করে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। যদি ওই ব্যবসাপ্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি না করে তাহলে আরও কঠোর আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। খোলাবাজারে জ্বালানি তেলের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে, আহত ৩

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার

গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত

পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত ২০