হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে দুদকের মামলায় গ্রেপ্তার পরিবেশ অধিদপ্তরের কর্মী

গোপালগঞ্জ প্রতিনিধি

দিদারুল ইসলাম হাওলাদার। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার কোটালীপাড়া উপজেলার চিতশী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালে বন ও পরিবেশ অধিদপ্তরে নমুনা সংগ্রহকারী হিসেবে যোগদান করেন দিদারুল ইসলাম হাওলাদার। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর তাঁর সম্পদের হিসাব জমা দিলেও পরে ২০২৩ সালের ১৮ জুন পুনরায় সম্পদের হিসাব দাখিল করেন তিনি। সম্পদ বিবরণীতে তিনি ৫৭ লাখ ৩৭ হাজার ৮৮০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ভোগদখল করছেন বলে জানান। তবে দুদক অনুসন্ধান চালিয়ে ৭৫ লাখ ৩ হাজার ৬৩৫ টাকার সম্পদের খোঁজ পায়। তথ্য বিবরণীতে দিদারুল ইসলাম হাওলাদার জ্ঞাত আয়বহির্ভূত ১৭ লাখ ৬৫ হাজার ৭৫৫ টাকার সম্পদ গোপন করেন। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আফছার উদ্দিন বাদী হয়ে গোপালগঞ্জ জেলা কার্যালয়ে একটি মামলা করেন।

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে, আহত ৩

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার

গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত

পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত ২০