হোম > সারা দেশ > ফেনী

হলুদ-মরিচের মসলায় ইটের গুঁড়া, ২ ব্যবসায়ীকে জরিমানা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে হলুদ-মরিচের গুঁড়া মসলায় ইটের গুঁড়া মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগে দুই দোকানিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে সোনাগাজী পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। অভিযানে প্রায় ২০ মণ ভেজাল মসলার গুঁড়া জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

দণ্ডিতরা হলেন সোনাগাজী পৌর শহরের মাছবাজার সংলগ্ন শহীদ স্টোরের মালিক শহীদুল ইসলাম এবং আমির আইসক্রিম কারখানার মালিক আমির হোসেন। 

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহীদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ হলুদ–মরিচের গুঁড়া মসলায় ইটের গুঁড়া মিশিয়ে বাজারজাত করে আসছেন। আমির হোসেনও মেয়াদহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন। এমন খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। 

এ সময় সোনাগাজী মডেল থানার পুলিশ ও সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি ডা. নূরনবী উপস্থিত ছিলেন। 

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

ঘুষের লাখ টাকাসহ দুদকের হাতে সোনাগাজীর পিআইও আটক

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন ও ওয়েব চালু

ভাতার কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রামপুলিশের মারামারি

ভোট দেওয়ায় ‘তালাকপ্রাপ্ত’ সেই নারীর পাশে বিএনপি

বাবা-মায়ের চোখের সামনে ঝরে গেল ছোট্ট সোহার প্রাণ

ফেনীর তিন আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

ফেনীতে তিন আসনে বিএনপির নিরঙ্কুশ জয়

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা