হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে ধানখেতে মিলল সেলুনমালিকের মরদেহ

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে সুজন সরকার (৩০) নামে এক সেলুনমালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে তাঁকে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সুজন সরকার উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণ লক্ষ্মণদিয়া গ্রামের কৃষ্ণপদ সরকারের ছেলে। ভূষণা বাজারে নিজের সেলুনে কাজ করতেন সুজন।

স্থানীয়রা জানায়, গতকাল বুধবার রাতে ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে ধানখেতে পানি দেওয়ার জন্য চালু থাকা সেচ মেশিন (শ্যালো মেশিন) বন্ধ করতে বাবা ও ছেলে একসঙ্গে মাঠে যান। একপর্যায়ে মেশিন বন্ধ করে সুজনের বাবা কৃষ্ণপদ সরকার বাড়িতে ফিরে এলেও সুজন ফিরে আসেনি।

রাতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায় না। আজ সকালে স্থানীয়রা ধানখেতে সুজনের মরদেহ পরে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

ভারত সরকারকে নীতিমালা মেনে অবৈধ বাংলাদেশিদের পাঠানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এসএসসির পরীক্ষাকেন্দ্রে গিয়ে অবরুদ্ধ এনসিপি নেতা

বিয়ের অনুষ্ঠানে টেবিলের নিচে মাংস জমা, কনেপক্ষের সঙ্গে সংঘর্ষে আহত ১০

ফরিদপুর পৌরসভার সাবেক মেয়রকে গ্রেপ্তারের দাবি যুবদল নেতার

ফরিদপুরে মাদক কারবারের অভিযোগ তুলে নির্যাতন, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মায়ের লাশ দেখতে ছুটছিলেন, পথেই নিভে গেল মেয়ের জীবন

ফরিদপুরে নদ থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটখেতে মিলল যুবকের মরদেহ

১০ বছরের প্রবাসজীবনের পর বাড়ি ফেরা হলো না, বিয়ের আগেই নিভে গেল ৫ প্রাণ