হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট বোমাগুলো পরীক্ষা করে। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি তাজা গুলি, একটি ম্যাগাজিন ও চারটি তাজা বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে পুরোনো সাবরেজিস্ট্রার অফিসের ভেতরে এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী পুরোনো সাবরেজিস্ট্রার অফিসে অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত একটি বাথরুমে পড়ে থাকা কালো ব্যাগ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। একই স্থানে রাখা আরেকটি কাপড়ের পোঁটলার ভেতর একটি রিভলবার পাওয়া যায়। উদ্ধার করা বোমাগুলো পরীক্ষা করে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট নিশ্চিত করে, বোমাগুলো তাজা ও কার্যকর অবস্থায় রয়েছে। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাওন শরীফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। উদ্ধার করা অস্ত্র ও বোমা থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

ভারত সরকারকে নীতিমালা মেনে অবৈধ বাংলাদেশিদের পাঠানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এসএসসির পরীক্ষাকেন্দ্রে গিয়ে অবরুদ্ধ এনসিপি নেতা

বিয়ের অনুষ্ঠানে টেবিলের নিচে মাংস জমা, কনেপক্ষের সঙ্গে সংঘর্ষে আহত ১০

ফরিদপুর পৌরসভার সাবেক মেয়রকে গ্রেপ্তারের দাবি যুবদল নেতার

ফরিদপুরে মাদক কারবারের অভিযোগ তুলে নির্যাতন, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মায়ের লাশ দেখতে ছুটছিলেন, পথেই নিভে গেল মেয়ের জীবন

ফরিদপুরে নদ থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটখেতে মিলল যুবকের মরদেহ

১০ বছরের প্রবাসজীবনের পর বাড়ি ফেরা হলো না, বিয়ের আগেই নিভে গেল ৫ প্রাণ