হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ককে অব্যাহতি

ফরিদপুর প্রতিনিধি

হাসিবুর রহমান অপু। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলার আহ্বায়ক হাসিবুর রহমানকে (অপু ঠাকুর) দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরে জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জাহিদ বলেন, হাসিবুর রহমান অপু ফরিদপুর-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে এবং কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলার আহ্বায়ক পদ থেকে হাসিবুর রহমান অপু ঠাকুরকে দলের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর সেল) তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় আপনাকে দলের সকল দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আকতার হোসেনের নির্দেশক্রমে এতদ্বারা অব্যাহতি প্রদান করা হলো।’

এ বিষয়ে জানতে হাসিবুর রহমান অপুর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি।

ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

ভারত সরকারকে নীতিমালা মেনে অবৈধ বাংলাদেশিদের পাঠানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এসএসসির পরীক্ষাকেন্দ্রে গিয়ে অবরুদ্ধ এনসিপি নেতা

বিয়ের অনুষ্ঠানে টেবিলের নিচে মাংস জমা, কনেপক্ষের সঙ্গে সংঘর্ষে আহত ১০

ফরিদপুর পৌরসভার সাবেক মেয়রকে গ্রেপ্তারের দাবি যুবদল নেতার

ফরিদপুরে মাদক কারবারের অভিযোগ তুলে নির্যাতন, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মায়ের লাশ দেখতে ছুটছিলেন, পথেই নিভে গেল মেয়ের জীবন

ফরিদপুরে নদ থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটখেতে মিলল যুবকের মরদেহ

১০ বছরের প্রবাসজীবনের পর বাড়ি ফেরা হলো না, বিয়ের আগেই নিভে গেল ৫ প্রাণ