হোম > সারা দেশ > ফরিদপুর

গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ, গলার উল্টো পাশে ছিল ফাঁস

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর পৌরসভার রেললাইনসংলগ্ন একটি গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মাসুম বিল্লাহ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহটির গলার উল্টো পাশে ঘাড়ে ফাঁসের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। পুলিশ বলছে, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভার কমলাপুর মাটিয়া গোরস্থান রেললাইনসংলগ্ন একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পুলিশ। মরদেহটি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাজরামিনা এলাকার মো. জামাল উদ্দিনের ছেলের।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা-পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ছাড়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, গাছের সঙ্গে ঝুলন্ত থাকলেও মাটির সঙ্গে তাঁর দুই পা মিশে ছিল এবং মুখমণ্ডল ছিল ওপরের দিকে। এ ছাড়া গলায় ফাঁস না লেগে ঘাড়ের দিকে ফাঁস দেখা গিয়েছে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অজ্ঞাত লাশের খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, ওই যুবক দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। বিষয়টি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।’

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে আলোচিত পর্দা কেলেঙ্কারি মামলায় ছয় আসামিকে অব্যাহতি

ফরিদপুরে শতাধিক ভূমিহীন কৃষকের ভুট্টাখেত দখলের অভিযোগ

ফরিদপুরে ৮ গ্রামবাসীর মধ্যে ৬ ঘণ্টা ধরে ব্যাপক সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত শতাধিক

সংকটেও জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সালথায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ-ভাঙচুর, আহত ৭

ফরিদপুরে দেড় শ টাকায়ও মিলছে না ডিজেল, ফসল উৎপাদন হ্রাসের শঙ্কা

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে প্রথম শিশুমৃত্যু

চকলেট কিনতে গিয়ে ট্রেনের ধাক্কায় যমজ ২ শিশু নিহত