হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে নদ থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর থানা। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের সদরপুর উপজেলায় ভুবনেশ্বর নদ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, অজ্ঞাতনামা কিশোরীর বয়স ১৪-১৫ বছর। অনেকটাই বিবস্ত্র ও অর্ধগলিত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

আজ শুক্রবার দুপুরে উপজেলার চরকৃষ্ণপুর এলাকার ভুবনেশ্বর নদ থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

জানা যায়, আজ বেলা ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা নদের পানিতে এক কিশোরীর লাশ ভাসতে দেখেন। তাঁরা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল জলিল মিয়াকে জানান। তাঁর মাধ্যমে খবর পেয়ে সদরপুর থানা-পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান রিপন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদ থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন শাহ রাত ৯টার দিকে আজকের পত্রিকাকে বলেন, মরদেহটি শনাক্তে ফরেনসিক ও সিআইডি টিম কাজ করছে। এখনো পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটির তদন্ত ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

ভারত সরকারকে নীতিমালা মেনে অবৈধ বাংলাদেশিদের পাঠানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এসএসসির পরীক্ষাকেন্দ্রে গিয়ে অবরুদ্ধ এনসিপি নেতা

বিয়ের অনুষ্ঠানে টেবিলের নিচে মাংস জমা, কনেপক্ষের সঙ্গে সংঘর্ষে আহত ১০

ফরিদপুর পৌরসভার সাবেক মেয়রকে গ্রেপ্তারের দাবি যুবদল নেতার

ফরিদপুরে মাদক কারবারের অভিযোগ তুলে নির্যাতন, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মায়ের লাশ দেখতে ছুটছিলেন, পথেই নিভে গেল মেয়ের জীবন

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটখেতে মিলল যুবকের মরদেহ

১০ বছরের প্রবাসজীবনের পর বাড়ি ফেরা হলো না, বিয়ের আগেই নিভে গেল ৫ প্রাণ

ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ৫