হোম > সারা দেশ > ফরিদপুর

শেখ কামালের জন্মবার্ষিকীতে দাওয়াত না পেয়ে আলাদা অনুষ্ঠান করলেন কাউন্সিলররা 

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা পৌরসভা দোয়া মাহফিলের আয়োজন করে। এ দোয়া মাহফিলে মেয়র নিমাই চন্দ্র সরকার কাউন্সিলরদের দাওয়াত দেননি। এতে পৌরসভার ৯ কাউন্সিলর ক্ষুব্ধ হয়ে পৃথকভাবে দিবসটি পালন করেছেন।  

প্যানেল মেয়র জালাল উদ্দিন সরদারের নেতৃত্বে দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে পৌর ভবনের সভাকক্ষে কেক কেটে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করে। পরে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর বাবলু মাতুব্বর, কাউসার আহমেদ, ইমদাদুল হক, নাসির মাহমুদসহ নয়জন কাউন্সিলর। 

কাউন্সিলর বাবলু মাতুব্বর বলেন, পৌরসভার আয়োজনে শেখ কামালের জন্ম বার্ষিকী পালন করবে আর আমরা কাউন্সিলররা দাওয়াত পাবোনা তা তো হতে পারেনা। তাই আমরা কাউন্সিররা নিজেদের উদ্যোগে এই অনুষ্ঠান করলাম।

ময়লার স্তূপে নবজাতকের লাশ টানাটানি করছিল কুকুর, উদ্ধার করে পুলিশ

ফরিদপুরে কাঁচা রাস্তায় ১০ গ্রামের মানুষের ভোগান্তি, পাকাকরণের দাবিতে মানববন্ধন

ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

ভারত সরকারকে নীতিমালা মেনে অবৈধ বাংলাদেশিদের পাঠানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এসএসসির পরীক্ষাকেন্দ্রে গিয়ে অবরুদ্ধ এনসিপি নেতা

বিয়ের অনুষ্ঠানে টেবিলের নিচে মাংস জমা, কনেপক্ষের সঙ্গে সংঘর্ষে আহত ১০

ফরিদপুর পৌরসভার সাবেক মেয়রকে গ্রেপ্তারের দাবি যুবদল নেতার

ফরিদপুরে মাদক কারবারের অভিযোগ তুলে নির্যাতন, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মায়ের লাশ দেখতে ছুটছিলেন, পথেই নিভে গেল মেয়ের জীবন

ফরিদপুরে নদ থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার