হোম > সারা দেশ > ফরিদপুর

বাড়িতে ঢুকে পিস্তল ঠেকিয়ে তরুণীকে বিয়ের জন্য চাপ, সন্ত্রাসী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক তরুণীকে জিম্মি করে বিয়ের জন্য চাপ দেয় সন্ত্রাসী মেহেদী হাসান দিদার। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক তরুণীকে জিম্মি করে বিয়ের জন্য চাপ দেয় মেহেদী হাসান দিদার (৪২) নামের এক সন্ত্রাসী। কৌশলে ওই তরুণী ৯৯৯-এ ফোন দিলে অভিযান চালিয়ে সন্ত্রাসী দিদারকে গ্রেপ্তার করে পুলিশ। সে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় ৯টি মামলা রয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের লক্ষ্মীপুর চুনাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি আজ বুধবার রাত ৮টার দিকে নিশ্চিত করেন কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল তরফদার।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দিদার এক তরুণীর বাড়ি গিয়ে অস্ত্র ঠেকিয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে এবং বিয়ে করতে হবে বলে জিম্মি করে। তরুণীটি একপর্যায়ে অসুস্থতার ভান করে সেখান থেকে দৌড়ে পাশের এক বাড়িতে গিয়ে ৯৯৯-এ ফোন দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ দিদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এস আই ফাহিম ফয়সাল তরফদার বলেন, ‘এই ঘটনায় তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অন্য দিকে বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে সন্ত্রাসী দিদারের বিরুদ্ধে। এ ছাড়া দিদারের নামে আরও ৯টি মামলা রয়েছে। আমরা তাঁকে খুঁজছিলাম।’

ফরিদপুরে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

সৌদি যাওয়ার দুই সপ্তাহের মাথায় মৃত্যু, লাশটাও আটকে আছে টাকার জন্য

শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাপড় শুকানো নিয়ে বিবাদে দুই ভাইকে মারধর, একজনের মৃত্যু

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার ঘটনায় সহকর্মী গ্রেপ্তার

ফরিদপুরে জুট মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যার অভিযোগ

ফরিদপুরে ভুয়া ভ্যাট কর্মকর্তা আটক, কারাদণ্ড

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুরে এক্সপ্রেসওয়ের ঢাল থেকে নারীর লাশ উদ্ধার