হোম > সারা দেশ > ফরিদপুর

মধুখালীতে হয় পুলিশ থাকবে, না হয় মাদক: ফরিদপুরের পুলিশ সুপার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 

আজ সকালে মধুখালী থানা চত্বরে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল পিপিএম। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল পিপিএম আজ বৃহস্পতিবার সকালে মধুখালী থানা চত্বরে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে মাদকবিরোধী কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মধুখালী থানায় পুলিশ আছে, থাকবে, তবে মাদক থাকবে না। হয় পুলিশ থাকবে, না হয় মাদক থাকবে। একসঙ্গে দুটি জিনিস থাকবে না। ‘পুলিশকে সহায়তা করি—মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ইভ টিজিং ও বাল্যবিবাহমুক্ত দেশ গড়ি’ স্লোগানে আয়োজিত ওপেন হাউস ডেতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল জলিল।

আব্দুল জলিল আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি জানান, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান। ‘পুলিশকে সহায়তা করি—মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ইভ টিজিং ও বাল্যবিবাহমুক্ত দেশ গড়ি’ স্লোগান নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

বক্তব্য দেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী মোল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মন্নুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাঁদের অভিযোগ ও অনুভূতি প্রকাশ করেন, যার সমাধানে পুলিশ সুপার আশ্বাস দেন।

ফরিদপুরে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

সৌদি যাওয়ার দুই সপ্তাহের মাথায় মৃত্যু, লাশটাও আটকে আছে টাকার জন্য

শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাপড় শুকানো নিয়ে বিবাদে দুই ভাইকে মারধর, একজনের মৃত্যু

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার ঘটনায় সহকর্মী গ্রেপ্তার

ফরিদপুরে জুট মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যার অভিযোগ

ফরিদপুরে ভুয়া ভ্যাট কর্মকর্তা আটক, কারাদণ্ড

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুরে এক্সপ্রেসওয়ের ঢাল থেকে নারীর লাশ উদ্ধার