হোম > সারা দেশ > দিনাজপুর

আ.লীগ সরকার খেলাধুলা ও সংস্কৃতিতে আমূল পরিবর্তন করেছে: নৌপ্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আজ থেকে ১৫ বছর আগেও দেশে এমন খেলাধুলা ছিল না। ছিল না সুষ্ঠু সংস্কৃতি। শুধু ছিল জঙ্গি সংস্কৃতি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খেলাধুলা ও সংস্কৃতিতে আমূল  পরিবর্তন করেছে। 

আজ শনিবার সাকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী আরও বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলকে না জানলে বাঙালিত্বের কীভাবে জানব। বঙ্গবন্ধুকে না জানলে বাঙালির ইতিহাস জানতে পারব না। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু হতে পরব না, তবে তার পথ চলার ক্ষেত্রে যে জায়গাটি রেখে গেছেন তা অনুসরণ করলে একজন দেশ প্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডালিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, পৌর মেয়র মোহাম্মদ আসলাম প্রমুখ।

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি, ক্রেতার ভিড়

সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

আত্রাই নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

ঝরা লিচুতে টিফিনের খরচ

হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

মধ্যপাড়া পাথরখনির নতুন এমডি আমজাদ হোসেন

দিনাজপুরে এক কাপ চায়ের দামে ছাগলের চামড়া

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহার জামাত