হোম > সারা দেশ > দিনাজপুর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহার জামাত

দিনাজপুর প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিভিন্ন জায়গায় পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের একাধিক উপজেলায় উদ্‌যাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আজ বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় আগাম ঈদের জামাত।

সকালে দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত। এতে ইমামতি করেন মাওলানা আব্দুর রাজ্জাক। আয়োজকেরা জানান, জেলায় এবার প্রায় ৫০টির মতো স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা আজ ঈদ উদ্‌যাপন করেছেন। পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদের সালাত আদায় করতে পেরে তারা আনন্দিত।

দিনাজপুর শহরের উপশহর, ফুলতলা, ইসলামবাগসহ জেলার বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হয় এসব জামাত। সব মিলিয়ে জেলার প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন:

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি, ক্রেতার ভিড়

সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

আত্রাই নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

ঝরা লিচুতে টিফিনের খরচ

হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

মধ্যপাড়া পাথরখনির নতুন এমডি আমজাদ হোসেন

দিনাজপুরে এক কাপ চায়ের দামে ছাগলের চামড়া

ধর্ষক ও আপসকারীদের শাস্তির দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন