হোম > সারা দেশ > দিনাজপুর

ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই খুন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত দুজন হলেন দুলু ইসলাম (৭০) ও তাঁর ছেলে কাবিল (২৭)।

স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী আজকের পত্রিকা বলেন, নিহত দুলুর দুই সংসার। প্রথম সংসারের স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল। দুলুর দ্বিতীয় সংসারেও স্ত্রীর দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। দুলুর বাবা প্রথম পক্ষের দুই নাতি হাবিল ও কাবিলকে কিছু জমি লিখে দেন। দ্বিতীয় পক্ষের সন্তানেরা সেই জমির অংশ দাবি করেন। কিন্তু হাবিল ও কাবিল সেই জমি থেকে কোনো অংশ দিতে চাননি। এ নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন। আজ মঙ্গলবার সকালে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম রাস্তায় দুলুকে মারধর শুরু করেন। এ সময় দুলুর প্রথম পক্ষে স্ত্রীর ছোট ছেলে কাবিল বাধা দেন। একপর্যায়ে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলামের ছুরিকাঘাতে ঘটনাস্থলে দুলু ইসলাম মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে কাবিলও মারা যান।

ওসি মাহমুদুন নবী জানান, এ ঘটনার পর সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম পালিয়ে গেছেন। তাঁদের আটকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি, ক্রেতার ভিড়

সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

আত্রাই নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

ঝরা লিচুতে টিফিনের খরচ

হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

মধ্যপাড়া পাথরখনির নতুন এমডি আমজাদ হোসেন

দিনাজপুরে এক কাপ চায়ের দামে ছাগলের চামড়া

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহার জামাত