হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দিনাজপুর প্রতিনিধি

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সমর্থকদের সঙ্গে সৈয়দ জাহাঙ্গীর আলম। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে বিএনপির বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দিনাজপুর-৩ (সদর) তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার পক্ষে এই আসনে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছিল। যাচাই-বাছাইয়ের পূর্বেই তিনি ইন্তেকাল করেছেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ১৭ ধারা অনুযায়ী তাঁর মনোনয়নপত্রটি এই প্রক্রিয়ার মধ্যে আনার সুযোগ নেই।’

জাহাঙ্গীর আলম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক পদসহ বিভিন্ন পদে ছিলেন। ২০১১ সালে তিনি প্রথমবারের মতো দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপর টানা আরও দুবার মেয়র হন তিনি।

এর আগে দিনাজপুর-৩ আসনে বিএনপি থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিল। পরে দলের হাইকমান্ডের সিদ্ধান্তে এই আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন সৈয়দ জাহাঙ্গীর আলম।

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি, ক্রেতার ভিড়

সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

আত্রাই নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

ঝরা লিচুতে টিফিনের খরচ

হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

মধ্যপাড়া পাথরখনির নতুন এমডি আমজাদ হোসেন

দিনাজপুরে এক কাপ চায়ের দামে ছাগলের চামড়া

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহার জামাত