হোম > সারা দেশ > দিনাজপুর

অসুস্থ গরুর মাংস বিক্রি, কসাইকে জরিমানা

 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে আসলাম হোসেন নামে এক কসাইকে ২৫ হাজর টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির মাহফূজ।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদুরিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, অভিযানে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। পরে কসাই মো. আসলাম হোসেনের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোকছেদুল মোমিনসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি, ক্রেতার ভিড়

সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

আত্রাই নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

ঝরা লিচুতে টিফিনের খরচ

হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

মধ্যপাড়া পাথরখনির নতুন এমডি আমজাদ হোসেন

দিনাজপুরে এক কাপ চায়ের দামে ছাগলের চামড়া

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহার জামাত