হোম > সারা দেশ > দিনাজপুর

নিখোঁজের ১৪ ঘণ্টা পর ব্রিজের পাশে মিলল যুবকের লাশ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

লাশ পাওয়ার খবর শুনে স্থানীয়রা সেখানে জড়ো হন। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বীরগঞ্জে একটি ব্রিজের পাশ থেকে হাসিবুল (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের সনকা বাজারের পূর্বে ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসিবুল ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের সনকা ডাঙ্গাপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

মৃতের বড় ভাই ফেরদৌস জানান, হাসিবুল মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং তাঁর মৃগী রোগ ছিল। গতকাল শুক্রবার বিকেল ৪টা থেকে হাসিবুল নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর শনিবার সকাল ৬টায় সনকা ব্রিজের পাশে পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাঁদেরকে খবর দেন।

ওসি আরও জানান, সনকা এলাকায় পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় ইউপি সদস্য। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি, ক্রেতার ভিড়

সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

আত্রাই নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

ঝরা লিচুতে টিফিনের খরচ

হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

মধ্যপাড়া পাথরখনির নতুন এমডি আমজাদ হোসেন

দিনাজপুরে এক কাপ চায়ের দামে ছাগলের চামড়া

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহার জামাত