হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

বিষ্ণুমূর্তি। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সাড়ে ছয় কেজি ওজনের কালো পাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১৩। গত সোমবার (১১ মে) রাতে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের বারুলিয়া বাজার এলাকায় একটি সার ও কীটনাশকের দোকান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দোকানের মালিকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামের মো. আব্দুর রউফ (৬২) ও দগড়াই খাটিয়াদিঘি গ্রামের গণি মিয়া (৫৪)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বারুলিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে কালো পাথরের তৈরি বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ১৬ দশমিক ৫ ইঞ্চি, প্রস্থ ৭ দশমিক ৫ ইঞ্চি ও ওজন সাড়ে ৬ কেজি। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মূর্তিটি পাচারের উদ্দেশে সংগ্রহ করেছিল বলে জানিয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রত্নসম্পদ সংরক্ষণ আইনে মামলা হয়েছে। আসামিদের আজ মঙ্গলবার কোর্টে পাঠানো হয়েছে।

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি, ক্রেতার ভিড়

সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

আত্রাই নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

ঝরা লিচুতে টিফিনের খরচ

হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

মধ্যপাড়া পাথরখনির নতুন এমডি আমজাদ হোসেন

দিনাজপুরে এক কাপ চায়ের দামে ছাগলের চামড়া

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহার জামাত