হোম > সারা দেশ > দিনাজপুর

আম-লিচুর বাগান সেজেছে মুকুলে, ভালো ফলনের আশা চাষির

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর আম ও লিচুর জন্য পরিচিতি। এই উপজেলার বিভিন্ন এলাকার প্রকৃতি সেজেছে আম ও লিচুর মুকুলে। এই অঞ্চলের মানুষের মন মাতিয়ে তুলছে মুকুলের সুবাস। 

বিরামপুর উপজেলায় প্রায় ৮০ শতাংশ আম ও লিচুর গাছে মুকুল এসেছে। বাগানমালিক, আম ও লিচুর চাষিরা আশা করছেন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলন হবে। চাষিরা বাগান পরিচর্চায় এখন ব্যস্ত সময় পার করছেন। 

উপজেলায় ফজলি, ক্ষীরশাপাতি, হাঁড়িভাঙা, হিমসাগর, গোপালভোগসহ বিভিন্ন জাতের আম এবং চায়না-থ্রি, চায়না-২, বেদানা, বোম্বাই ও মাদ্রাজি লিচুর চাষ হয়েছে। কৃষকেরা প্রথম দিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে চারা সংগ্রহ করে বাগান তৈরি করেন। পরে এখন তাঁরা চারা উৎপাদন করছেন। 

আম ও লিচু চাষে সফল কৃষক উপজেলার একইর গ্রামের সাহিন বলেন, ‘আমার দুই হেক্টর জমিতে আম ও লিচুবাগান রয়েছে। সব গাছে মুকুল এসেছে। গত বছর আম ও লিচু থেকে অনেক টাকা আয় করেছি।’ 

সাহিনের মতো উপজেলার নটকুমারী গ্রামের রাজিবুল আলম, দিওড় বড়খুর গ্রামের আমচাষি এনামুল হকসহ অনেকে আম ও লিচুর বাগান তৈরি করেছেন। তাঁরা জানান, ক্ষতিকারক পোকার আক্রমণ কম থাকায় তাঁরা এবার কাঙ্ক্ষিত ফলনের আশা করছেন। 

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘এবার বিরামপুর উপজেলায় লিচুগাছের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ও আম গাছ রয়েছে ৮৪ হাজার। গুটি হওয়ার পর থেকে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া জৈব কীটনাশক ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে আমসহ বিভিন্ন ফল চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আমের ও লিচুর ফলন ভালো হবে।’ 

উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ বলেন, ‘বিরামপুর উপজেলার মাটি ও আবহাওয়া আম-লিচু চাষের জন্য বিশেষ উপযোগী। উপজেলায় ১০৫ হেক্টর আম ও ১১৪ হেক্টর লিচু চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় আমের ও লিচুর উৎপাদন গত বছরের তুলনায় অনেক বেশি পাওয়ার আশা করা যাচ্ছে।’

ইফতারের পর শিশু সামসের লাশ, পায়ের রগ কাটা ও দেহ ক্ষতবিক্ষত

ফুলবাড়ীতে ট্রাকচাপায় নারীসহ নিহত ২

৪৬ বছরের অপেক্ষা: অবশেষে আলোর মুখ দেখছে ফুলবাড়ী উপশহর প্রকল্প

‘রাস্তা কাঁচা থাকায় মেয়ের বিয়ে হয় না, এমন কথা শুনতে চাই না’

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বন্ধুসহ নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

দিনাজপুরে ভুট্টাখেত থেকে কিশোরের লাশ উদ্ধার

দিনাজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু বিপুল ভোটে জয়ী

বিএনপির জনসভা: আবারও ‘ধানমানব’সেজে অপেক্ষা

ক্ষমতায় গেলে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান