হোম > সারা দেশ > দিনাজপুর

দেশের উন্নয়নে ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী লীগ: নৌপরিবহন প্রতিমন্ত্রী 

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বর্তমান সরকারের হাত ধরেই এ দেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে। এখন আমরা হাঁটছি মধ্যম আয়ের দেশের লক্ষ্যে। বাংলাদেশের উন্নয়ন আওয়ামী লীগ সরকারের হাত ধরে ইতিহাস সৃষ্টি করেছে।’

শনিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসন থেকে টানা চারবার সংসদ সদস্য ও দ্বিতীয়বারের মতো নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় এ সংবর্ধনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যে ইশতেহারের জন্য আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে জনগণ আবারও জয়ী করেছেন, বর্তমান সরকার সেই ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। ইশতেহার বাস্তবায়নে ও স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রী বলেন, ‘আমি শপথ নিয়েছি নিজেকে দেশের উন্নয়নে কাজ করার। আমি যাতে সেই শপথ অক্ষুণ্ন রেখে কাজ করে যেতে পারি, সে জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর মেয়র মো. আসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডালিম সরকার প্রমুখ।

ইফতারের পর শিশু সামসের লাশ, পায়ের রগ কাটা ও দেহ ক্ষতবিক্ষত

ফুলবাড়ীতে ট্রাকচাপায় নারীসহ নিহত ২

৪৬ বছরের অপেক্ষা: অবশেষে আলোর মুখ দেখছে ফুলবাড়ী উপশহর প্রকল্প

‘রাস্তা কাঁচা থাকায় মেয়ের বিয়ে হয় না, এমন কথা শুনতে চাই না’

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বন্ধুসহ নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

দিনাজপুরে ভুট্টাখেত থেকে কিশোরের লাশ উদ্ধার

দিনাজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু বিপুল ভোটে জয়ী

বিএনপির জনসভা: আবারও ‘ধানমানব’সেজে অপেক্ষা

ক্ষমতায় গেলে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান