হোম > সারা দেশ > দিনাজপুর

নদীর তীরে ভাসমান সবজির বাগান

এস এম রকি, খানসামা (দিনাজপুর) 

দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় ইউনিয়নের ঝাপু পাড়া এলাকায় ইছামতী নদীর তীরে ভাসমান সবজির বাগান। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় গ্রামের ঝাপু পাড়া এলাকায় ইছামতী নদীর প্রায় ৫ শতক জায়গায় ভাসমান সবজি চাষ করে সাড়া ফেলেছেন স্থানীয় যুবক মোস্তাকিম ইসলাম। দীর্ঘদিন অনাবাদি পড়ে থাকা নদীর সেই অংশকে কাজে লাগিয়ে বাঁশের মাচায় বেড তৈরি করে নানা ধরনের শাকসবজি চাষ করছেন তিনি। অল্প পুঁজিতে শুরু করা এই উদ্যোগ এখন তাঁকে আর্থিকভাবে লাভবান করছে।

গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, কৃষক মোস্তাকিম ইসলাম তাঁর লাউখেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। নদীর ধারে বাঁশের মাচা ও টবে মাটি দিয়ে তিনি লাউসহ বিভিন্ন সবজি চাষ করছেন।

মোস্তাকিম ইসলাম বলেন, ‘নদীর এই ফাঁকা জায়গাকে কাজে লাগানোর চিন্তা থেকেই পরীক্ষামূলকভাবে শুরু করি। এখন পরিবারের চাহিদা মেটানোর পর বাজারে বিক্রি করতে পারছি। এতে ভালোই আয় হচ্ছে। প্রায় ১ হাজার টাকা ব্যয় করে সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকার লাউ বিক্রি হয়।’

দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় ইউনিয়নের ঝাপু পাড়া এলাকায় ইছামতী নদীর তীরে ভাসমান সবজির বাগান। ছবি: আজকের পত্রিকা

উপসহকারী কৃষি কর্মকর্তা মমিনুল বিন আমিন বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁকে বীজ ও সার দেওয়া হয়েছে এবং নিয়মিত প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে। তাঁর এই উদ্যোগ দেখে এলাকার অন্য ব্যক্তিরাও ভাসমান সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, ‘অনাবাদি ও পরিত্যক্ত জমি আবাদে উৎসাহ দিতে আমরা নিয়মিত কৃষকদের সহায়তা করছি। ভাসমান কৃষি এই অঞ্চলে নতুন সম্ভাবনা তৈরি করেছে। প্রযুক্তিগত দিকনির্দেশনা ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে নিয়মিত সহযোগিতা অব্যাহত থাকবে।’

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি, ক্রেতার ভিড়

সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

আত্রাই নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

ঝরা লিচুতে টিফিনের খরচ

হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

মধ্যপাড়া পাথরখনির নতুন এমডি আমজাদ হোসেন

দিনাজপুরে এক কাপ চায়ের দামে ছাগলের চামড়া

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহার জামাত