হোম > সারা দেশ > দিনাজপুর

খানসামায় শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের খানসামা উপজেলা শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যালয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মো. কামরুজ্জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে উপজেলা শিল্পকলা একাডেমির নিজস্ব কোনো ভবন ছিল না। এ কারণে উপজেলা পরিষদের পরিত্যক্ত একটি ভবন সংস্কার করে সংস্কৃতিচর্চার জন্য অস্থায়ী ভিত্তিতে শিল্পকলা একাডেমির এই ভবন চালু করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, ‘সংস্কৃতি হলো একটি জাতির পরিচয় বহনকারী শক্ত ভিত্তি। খানসামার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে এই অস্থায়ী ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে স্থানীয় শিল্পীরা নিয়মিত অনুশীলন, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।’

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি, ক্রেতার ভিড়

সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

আত্রাই নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

ঝরা লিচুতে টিফিনের খরচ

হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

মধ্যপাড়া পাথরখনির নতুন এমডি আমজাদ হোসেন

দিনাজপুরে এক কাপ চায়ের দামে ছাগলের চামড়া

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহার জামাত