হোম > সারা দেশ > দিনাজপুর

বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ২

দিনাজপুর প্রতিনিধি

বিরল সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার করার অভিযোগে দুজনকে আটক করে বিজিবি। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা করায় তাঁদের বিরুদ্ধে মামলা করে উভয়কে আদালতে পাঠানো হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান সরকার আজকের পত্রিকাকে এসব কথা নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিরল উপজেলার বাদরুনিয়া গ্রামের উপনাথ চন্দ্র দেব শর্মার ছেলে মানিক (২২) এবং একই উপজেলার রামচন্দ্রপুর (খটুপাড়া) গ্রামের সুনিলের মেয়ে গোলাপি (২০)।

এর আগে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার সংকোবাণী সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বিজিবি।

বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের সংকোবাণী সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবি টহল দল দুজনকে আটক করে। আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদপত্র যাচাই করে বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়া যায়। তাঁদের বিরল থানায় হস্তান্তর করে বিজিবি।

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি, ক্রেতার ভিড়

সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

আত্রাই নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

ঝরা লিচুতে টিফিনের খরচ

হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

মধ্যপাড়া পাথরখনির নতুন এমডি আমজাদ হোসেন

দিনাজপুরে এক কাপ চায়ের দামে ছাগলের চামড়া

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহার জামাত