হোম > সারা দেশ > দিনাজপুর

ছাত্রদের ঢাল বানিয়ে বিএনপি–জামায়াত দেশকে ধ্বংসের পরিকল্পনা করছে: নৌপ্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনে বিএনপি-জামায়াত একইভাবে দেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের পাশে দাঁড়িয়ে কোটা প্রথা বাদ দিয়েছিলেন। 

আজ শনিবার দিনাজপুরের বাসুনিয়াপট্টি জেলা ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ছাত্রদের ঢাল বানিয়ে তারা বাংলাদেশকে জ্বালিয়ে-পুড়িয়ে তলাবিহীন ঝুড়ি বানানোর মহাপরিকল্পনা নিয়েছে। এই সন্ত্রাসী নৈরাজ্যকর কর্মকাণ্ড আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিরুদ্ধে নয়, এই কর্মকাণ্ড বাংলাদেশের বিরুদ্ধে। এর সঙ্গে জামায়াত-বিএনপির এবং ইউনূস গংরা জড়িত। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি (পিপি), বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায় প্রমুখ। 

এর আগে প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের মতবিনিময় সভায় বক্তব্য দেন। 

১৮ জুলাই (বৃহস্পতিবার) কোটাবিরোধী আন্দোলনের সময় জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরসহ বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ক্ষতিগ্রস্ত ওইসব দেখতে যান প্রতিমন্ত্রী।

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি, ক্রেতার ভিড়

সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

আত্রাই নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

ঝরা লিচুতে টিফিনের খরচ

হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

মধ্যপাড়া পাথরখনির নতুন এমডি আমজাদ হোসেন

দিনাজপুরে এক কাপ চায়ের দামে ছাগলের চামড়া

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহার জামাত