হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর তেজগাঁওয়ে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও এলাকার তেজতুরী বাজারে বাসের ধাক্কায় মামুন ফরাজী (৩৩) নামে সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব তেজতুরী বাজার ওভারব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বেলা সোয়া ১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পথচারী কাজী ফয়সাল জানান, তেজগাঁও পূর্ব তেজতুরী বাজার ওভারব্রিজের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাস ধাক্কায় আহত হন মামুন ফরাজী। স্থানীয় কয়েকজনের সঙ্গে তিনি মামুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে মামুন ফরাজীর সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায়, তাঁর বাবার নাম সেকান্দার ফরাজী। তাঁদের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মামুন ফরাজীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তেজগাঁও থানা-পুলিশকে জানানো হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার