হোম > সারা দেশ > ঢাকা

দেশে আরও ২২ জনের ওমিক্রন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন করে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাসের নতুন এ ধরন পাওয়া গেছে। এ নিয়ে দেশে ওমিক্রনে মোট শনাক্ত করা গিয়েছে ৫৫ জনকে। নতুন শনাক্তরা সবাই ঢাকার বাসিন্দা।

রোববার (১৬ জানুয়ারি) রাতে করোনার বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটায় (জিআইএসএআইডি) এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) এ ২২ জনের নমুনা সংগ্রহ করেছে। 

জিআইএসএআইডির তথ্যমতে, নতুন শনাক্তদের মধ্যে ১৩ জন পুরুষ, ৯ জন নারী। তবে মোট শনাক্ত হওয়াদের অধিকাংশ নারী (৩০ জন)। 

নতুন করে ওমিক্রনে সংক্রমিতদের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি। তবে আগে শনাক্ত হওয়াদের মধ্যে ১৮ জনই রাজধানীর মহাখালীর বাসিন্দা। এ ছাড়া বাসাবোর ৬ জন, উত্তরার ৪ জন, চানখারপুলে ৪ জন এবং যশোরের তিনজন। 

এর আগে গত ১০ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের মাধ্যমে দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয়। বর্তমানে তাঁরা সুস্থ। ওমিক্রনে শনাক্তের সংখ্যা বাড়লেও এখনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। 

এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৩০ টির বেশি দেশে ছড়িয়েছে ওমিক্রন। বাংলাদেশেও বর্তমানে করোনায় শনাক্তদের ১৫ থেকে ২০ শতাংশ এই ধরনের শিকার। গত ১২ জানুয়ারি রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এ কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন (সামাজিক সংক্রমণ) শুরু হয়েছে। এই মুহূর্তে ১৫ থেকে ২০ শতাংশ রোগীই ওমিক্রনে শনাক্ত। এ জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি কর্মক্ষেত্রে মাস্ক পরা, সভা-সমাবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার।

তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে, করোনার ঊর্ধ্বমুখী গতি ও ওমিক্রনের সংক্রমণ রোধে ১১ দফা বিধিনিষেধ জারি করা হয়েছে। যেখানে সভা-সমাবেশ কিছুটা এড়ানো গেলেও পর্যটনকেন্দ্রে ভিড়, হাট-বাজার ও গণপরিবহনে মাস্ক নিশ্চিত করা যায়নি। আর স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতাতো আছেই।

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী