হোম > সারা দেশ > ঢাকা

ডিমের পিকআপ খাদে পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর, আহত ২

মাদারীপুর প্রতিনিধি

খাদে পড়া পিকআপ। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে ডিমভর্তি পিকআপ রাস্তার পাশে খাদে পড়ে নুর নবী (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে মাদারীপুরের ডাসার উপজেলার আশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী নুর নবী পিরোজপুরের নাজিরপুর উপজেলার সোনাপুর গ্রামের নজরুল ইসলাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ থেকে পিকআপটি ডিমবোঝাই করে শরিয়তপুর যাচ্ছিল। মাঝপথে ডাসারের আঞ্চলিক সড়কের আশ্রম এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় পিকআপটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক হিজবুল্লাহ, হেলপার সজিব ও ডিম ব্যবসায়ী নুর নবী। পরে নুর নবীকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ এহতেশামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার