হোম > সারা দেশ > ঢাকা

১৮ হাজার ইউএস ডলারসহ শ্রীলঙ্কান নাগরিক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ হাজার ইউএস ডলারসহ এক শ্রীলঙ্কান নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। তাঁর নাম লাসানথা রাথনায়াকা। 

শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে বিমানবন্দরের বহির্গমন বোর্ডিং ব্রীজ-৬ থেকে ওই বিদেশিকে গ্রেপ্তার করা হয়। 

পরবর্তীতে বিমানবন্দর থানায় সহকারী রাজস্ব কর্মকর্তা তৌফিক হাসান বাদী হয়ে চোরাচালানের অভিযোগে মামলা করেন। 

শনিবার (৩১ আগস্ট) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে রাজস্ব কর্মকর্তা ও বিমানবন্দর থানা-পুলিশ। 

এ ঘটনায় বিমানবন্দর থানায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টায় ওই শ্রীলঙ্কান নাগরিক ইউএল-১৯০ ফ্লাইটে শ্রীলঙ্কা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। পরে বহির্গমন বোর্ডিং ব্রিজে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) কর্মকর্তারা তার ব্যাগ স্ক্যানিং করে সন্দেহজনক বস্তু দেখতে পায়। পরে ওই যাত্রীকে আটক করে তাঁর ব্যাগ তল্লাশি করে লুকায়িত অবস্থায় ১০০ ইউএস ডলার মূল্যমানের ১৮০টি নোট জব্দ করা হয়। যা বাংলাদেশি টাকায় ২১ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের। পরে এভসেক কর্তৃপক্ষ ঢাকা কাস্টমস হাউসের কাছে হস্তান্তর করে। 
 
এজাহারে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিদেশগামী যাত্রীর কাছে ১২ হাজার মার্কিন ডলার বা সমমানের অতিরিক্ত বৈদেশিক মুদ্রা থাকলে তা বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নিয়ে তা পাসপোর্টে এনডোর্সমেন্ট করার বাধ্যবাধকতা রয়েছে।

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি