হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শুক্রবার সকাল থেকে দিনব্যাপী প্রজাপতি মেলা অনুষ্ঠিত হবে। ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানকে ধারণ করে এই আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা।

আজ বৃহস্পতিবার বিকেলে প্রজাপতি মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।

এবারের মেলায় প্রজাপতির সংরক্ষণে সার্বিক অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলামকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড দেওয়া হবে।

এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী জহির রায়হানকে বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়স্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে।

অধ্যাপক মনোয়ার বলেন, ‘এ বছর আমরা ১৩তম প্রজাপতি মেলা উদ্‌যাপন করতে যাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্তের শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ প্রজাপতির এ মেলা দেখতে আসেন। প্রজাপতির সঙ্গে প্রকৃতির গুরুত্বটা কী মানুষ এখানে এসে দেখতে পারেন, বুঝতে পারেন। প্রজাপতি টিকে থাকলে প্রকৃতি টিকে থাকবে।’

তিনি আরও বলেন, মেলার দিনব্যাপী আয়োজনে থাকছে অ্যাওয়ার্ড প্রদান, শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক