হোম > সারা দেশ > ঢাকা

নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুনের ঘটনায় নিউ মার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে সংশ্লিষ্ট থানা-পুলিশ। আজ রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ আজকের পত্রিকাকে জিডির তথ্য নিশ্চিত করেছেন। 

নিউ মার্কেট থানা সূত্রে জানা যায়, শনিবার (১৫ এপ্রিল) রাতেই আগুনের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল গণি জিডিটি করেন। 

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার কথা জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। 

পরে আজ রোববার (আগুন ১৬ ঘণ্টার বেশি সময় পর) সকাল ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিভে। বিষয়টি সকাল ১০টার দিকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী