হোম > সারা দেশ > ঢাকা

থার্টি ফার্স্ট নাইটে ফানুস না ওড়ানোর অনুরোধ মেট্রোরেল কর্তৃপক্ষের

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের এমআরটি লাইন-৬ (উত্তরা-মতিঝিল) ও আশপাশের এলাকায় থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উদ্যাপনের সময় ফানুস বা অনুরুপ কোনো বস্তু না ওড়ানোর অনুরোধ জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তরা-উত্তর স্টেশন হতে মতিঝিল স্টেশন পর্যন্ত অংশে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন মেট্রোট্রেন চলাচল করে। থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর-২০২৫ উদ্যাপন উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানো হলে উক্ত বস্তু অথবা এর অবশিষ্টাংশ উচ্চ ক্ষমতাসম্পন্ন এই বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এতে মূল্যবান প্রাণ ও সম্পদ হানির আশঙ্কা রয়েছে।

নববর্ষ উদ্‌যাপনের সময় মেট্রোরেল এলাকায় ফানুস ওড়ানোর ফলে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেট্রোরেল আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে ডিএমটিসিএল। এমআরটি লাইন-৬ এ মেট্রোরেল প্রতিদিন তিন লাখ যাত্রী পরিবহন করে।

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়