হোম > সারা দেশ > ঢাকা

বিশ্ব মশা দিবস উপলক্ষে ডিএনসিসির র‍্যালি-আলোচনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম

বিজ্ঞপ্তি

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি। ছবি: বিজ্ঞপ্তি

বিশ্ব মশা দিবস-২০২৫ উপলক্ষে গতকাল বুধবার সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা, লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির জনসংযোগ জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিবসটি উদ্‌যাপনের মাধ্যমে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ও জিকা ভাইরাসসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

এ বছর বিশ্ব মশা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘মশক প্রজনন স্থল নির্মূলকরণই ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগসমূহ প্রতিরোধের মূল উপায়।’

রাজধানীর গুলশান-২ গোলচত্বরে আয়োজিত র‍্যালিতে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং সমাজের নানা শ্রেণি-পেশার নগরবাসী অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, ‘সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মশাবাহিত রোগ প্রতিরোধ করে একটি সুস্থ, নিরাপদ ও মশামুক্ত নগর গড়ে তোলা সম্ভব।’

এ ছাড়া দিবসটি ঘিরে ডিএনসিসির ১০টি অঞ্চলে পৃথকভাবে র‍্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার