হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের দুই দিন পর বালুর মাঠে মিলল মধ্যবয়সীর গলাকাটা লাশ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

উত্তরখান থানা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরখানে নিখোঁজের দুই দিন পর এক মধ্যবয়সী ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উত্তরখান মুন্ডা লালবাগের ইউকে গার্ডেন বালুর মাঠে আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মরদেহটি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত মো. সুমন ওরফে সোহাগ (৪০) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মৃত সোনা মিয়া ওরফে সনু ব্যাপারীর ছেলে। বর্তমানে তিনি উত্তরখান মুন্ডার হাজি লিটন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

এলাকাবাসী জানায়, বালুর মাঠে কলাপাতা ঢাকা অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখে থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিন ধরে (বুধবার) নিখোঁজ ছিলেন সোহাগ। তাঁর পরিবারের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার রাতে উত্তরখান থানায় একটি নিখোঁজ জিডি করা হয়। আজ তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।’

আবু সাঈদ মিয়া বলেন, মরদেহটির গলাকাটা ও বাঁ হাতে গুরুতর কাটা জখম পাওয়া যায়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ওই ব্যক্তির সঙ্গে কারও পূর্বশত্রুতা ছিল কি না, সে বিষয়ে এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়