হোম > সারা দেশ > ঢাকা

কারাগারে বন্দীর সঙ্গে ভুক্তভোগীর বিয়ে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক এক বন্দীর সঙ্গে ভুক্তভোগীর বিয়ে সম্পন্ন হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারেই ধর্মীয় রীতিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রাবাড়ী থানার ৬২(৪)২৬ নম্বর মামলার আসামি এম তরিকুল ইসলাম (২৬) বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। মামলার ভুক্তভোগীর (৩৫) সঙ্গে বিয়ের জন্য উভয় পক্ষের কৌশলীর মাধ্যমে আদালতে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে তাঁদের বিয়ে সম্পন্ন করার নির্দেশ দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদালতের আদেশ অনুযায়ী আজ মঙ্গলবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপারের উপস্থিতিতে কাজি ডেকে রেজিস্ট্রির মাধ্যমে ধর্মীয় বিধান অনুসারে বিয়ে সম্পন্ন করা হয়।

কারা সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। বিয়ের সময় উভয় পক্ষের সম্মতিও নিশ্চিত করা হয়।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার