হোম > সারা দেশ > ঢাকা

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে যাত্রাবাড়ীতে আন্দোলনের সময় দীন ইসলাম ব্যাপারী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম আজ বৃহস্পতিবার এ নির্দেশ দেন।

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।

১৯ জানুয়ারি রাত আড়াইটার দিকে রাজধানীর ভাটারা এলাকায় সাধারণ জনগণ কামরুল হাসান রিপনকে আটক করে ভাটারা থানায় সোপর্দ করে। পরদিন তাঁকে যাত্রাবাড়ী থানার দীন ইসলাম ব্যাপারী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার রাসেল সরদার তাঁর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা দেড়টার দিকে যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার মিছিল বের হয়। মিছিলটি যাত্রাবাড়ী থানাধীন এলাকায় পৌঁছালে দীন ইসলাম ব্যাপারী গুলিতে মারা যান।

এ ঘটনায় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা হয়।

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির