হোম > সারা দেশ > ঢাকা

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে এবং কাউন্টারের পাশেই পরিবহনটির মালিক আলি হাসান পলাশ তালুকদারের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে আলি হাসান পলাশ তালুকদার ও তাঁর গাড়ি চালক আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম দাবি করেন, মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত। পরে ৬০ থেকে ৭০ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে কাউন্টার ও পলাশ তালুকদারের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কাউন্টারে ভাঙচুর চালিয়ে কর্মীদের এলোপাতাড়ি মারধর করে। এ সময় পলাশ ও তাঁর চালকের ওপরও তারা আক্রমণ চালায়। যদিও হামলাকারীরা বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকতে পারেনি।

হামলার সময় কাউন্টারের সামনে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও, তাদের কেউ আহত হননি বলে পরিবহন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

খবর পেয়ে রমনা থানার উপ-এসআই মো. নাহিদ ঘটনাস্থলে পৌঁছে জানান, ‘সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে এক পক্ষের পরিচয় এখনো স্পষ্ট নয়।’

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার