হোম > সারা দেশ > ঢাকা

নারিন্দায় এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ, অবস্থা গুরুতর

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসি থেকে ছড়ানো আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন মুক্তার ব্যাপারী, তাঁর স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সেলিম ব্যাপারী। গুরুতর অবস্থায় তাঁদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা আক্তার আজকের পত্রিকাকে জানান, নারিন্দার ওয়ারীর কাঁচাবাজারের পাশে একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এসির বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এসি থেকে আগুন ছড়িয়ে পড়লে কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট যায়। তবে এর আগেই আগুন নিভে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারিন্দা থেকে তিনজন দগ্ধ রোগী এসেছেন। তাঁদের মধ্যে মুক্তার শরীরের ২২ শতাংশ, সেলিনার ৩০ শতাংশ ও সেলিমের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার