হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে শুক্রবার পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: বিজ্ঞপ্তি

ঢাকার হাতিরঝিলে আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন—‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এই আয়োজনে নেতৃত্ব দিচ্ছে, যেখানে রিদম গ্রুপ প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) সহায়তায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ এপ্রিল শুক্রবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে। বিভিন্ন পেশাজীবীর পাশাপাশি দেশের অ্যাভিয়েশন ও ট্যুরিজম খাতে যুক্ত সাত শতাধিক রানার অংশ নিচ্ছেন বিউটিফুল বাংলাদেশ রানে।

রান আয়োজনটিকে প্রাণবন্ত করতে ইনফ্লুয়েন্সার হিসেবে থাকছেন ডা. নাসরীন আক্তার শিমু। এ ছাড়া পেসার হিসেবে থাকছেন শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী, জান্নাতুল ফেরদৌস মিতু, ডা. মো. নাঈম হোসাইন খান ও কে এম ইয়াসির আরাফাত অমি।

রান আয়োজনটির সহযোগিতায় রয়েছে সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ, আটাব, টোয়াব, ইলেকট্রোলাইট ড্রিংকস অ্যাকটিভ, ঢাকা ওয়াসা, ফেমাস স্পেশালাইজড হসপিটাল ও ফেমাস ক্রিয়েশন।

বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫–এ আরও পৃষ্ঠপোষকতা রয়েছে—ইথিওপিয়ান এয়ারলাইনস, ভাইয়া গ্রুপ, ইস্টার্ন ব্যাংক, ফিটস এয়ার, বেঙ্গল এয়ার লিফট, শেয়ার ট্রিপ, এয়ার ইন্ডিয়া, আমেরিকান ট্যুরিস্টার, টিপিসি, টাইটান, সামসনিট, স্কিন পারফিউম, ইউএস-বাংলা এয়ারলাইনস, নভোএয়ার ও এয়ার আস্ট্রা।

বিউটিফুল বাংলাদেশ রান আয়োজন প্রসঙ্গে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, ‘রানের মাধ্যমে দেশের অ্যাভিয়েশন ও পর্যটনকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। সম্ভাবনাময় এই দুটি খাতের নানা দিক তুলে ধরা হবে এই মেগা ইভেন্টে। ইতিপূর্বে এটিজেএফবি দেশের পর্যটনশিল্পের বিকাশে সামাজিক দায়বদ্ধতা থেকে একাধিক সফল ট্যুরিজম ফেস্ট আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় এবারের রান আয়োজন।’

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে