হোম > সারা দেশ > ঢাকা

সাভারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারের কাউন্দিয়ায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর মা রোববার (২৪ মে) সাভার থানায় এ বিষয়ে মামলা করেছেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে ।

মামলা দায়েরের পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সাইফুল ইসলাম (৩৬), মজিবুর রহমান (৪৮) ও সাকিব (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনকে আজ রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের দুজনের ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক কামাল হোসেন বলেন, সাইফুল ইসলাম ও মজিবুর রহমানের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অনুপস্থিত থাকায় আদালত শুনানি গ্রহণ না করে আসামিদের জেলহাজতে পাঠিয়েছেন। আগামী ২ জুন শুনানির দিন ধার্য করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গণধর্ষণের শিকার গৃহবধূর স্বামী পেশাগত কারণে রাতে প্রায়ই বাসার বাইরে থাকতেন। এই সুযোগে আসামি সাইফুল ইসলাম বাদীর মেয়েকে উত্ত্যক্ত করতেন। ২১ মে রাতে তাঁর স্বামী বাসায় ছিলেন না। ওই দিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সাইফুল ও শাকিব গৃহবধূর ঘরে প্রবেশ করে তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় মজিবুর রহমান, মেহেদী হাসানসহ অজ্ঞাতনামা আরও একজন ঘরের বাইরে অবস্থান করছিলেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ধর্ষণের শিকার বাদীর মেয়ে ঘটনার সময় ভয়ে চিৎকার শুরু করলে ঘরের বাইরে থাকা মজিবুর, মেহেদীসহ তিনজন ঘরের ভেতরে প্রবেশ করেন। এরপর তাঁরা ওই গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করেন এবং বিষয়টি প্রকাশ করলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান।

নির্যাতনের শিকার ওই গৃহবধূর মা বলেন, ঘটনার দিন ভোর রাতে জামাতা বাসায় ফিরলে তাঁর মেয়ে সব খুলে বলেন। জামাতার মাধ্যমে তাঁরাও বিষয়টি জানতে পারেন। পরে সাভার থানায় গিয়ে মামলা করেন।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার