হোম > সারা দেশ > ঢাকা

বেসিক ব্যাংক কেলেঙ্কারি: সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

বেসিক ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

নিষেধাজ্ঞা জারি হওয়া অন্য ব্যক্তিরা হলেন তাহমিনা ডেনিম লিমিটেডের চেয়ারম্যান কা. জামান মোল্লা, পরিচালক কাজী রিজোয়ান মোমিনুল হক, উপমহাব্যবস্থাপক সিগার আহমেদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান, চিফ সার্ভেয়ার জসিমউদদীন চৌধুরী, বেসিক ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক শাহ আলম ভূইয়া, বেসিক ব্যাংকের সাবেক পরিচালক জাহাঙ্গীর আখন্দ সেলিম, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক ফখরুল ইসলাম, সাবেক পরিচালক সুবাশিষ বোস, সাবেক পরিচালক নিলুফার আহমেদ, সাবেক পরিচালক ড. কাজী আক্তার হোসাইন, সাবেক পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও বেসিক ব্যাংকের সাবেক এমডি এ কে এম সাজেদুর রহমান, গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক শিপার আহমেদ।

দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ এই ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, তাঁরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে, ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে নিজেরা লাভবান হয়ে বেসিক ব্যাংকের ৮ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে করা মামলায় ২০২৩ সালের ১২ জুন অভিযোগপত্র দেওয়া হয়। আদালতের নির্দেশে বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত কার্যক্রম চলছে।

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়