হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি ছাত্রী মিমোর অপমৃত্যু: অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীকে বরখাস্তের দাবি শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি

ঢাবির সিনেট ভবনের সামনে শিক্ষার্থীদের কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে বরখাস্তের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। কর্মসূচিতে তাঁরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে দ্রুত তদন্ত শেষ করে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশ নিয়ে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তারিকুল সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রশাসনের গাফিলতি লক্ষ করছি। ৫ (মে) তারিখের মধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা এখনো দেওয়া হয়নি। আমরা একধরনের সময়ক্ষেপণের প্রবণতা দেখতে পাচ্ছি। আপনারা জানেন, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড।’

এই শিক্ষার্থী আরও বলেন, অবিলম্বে শিক্ষক সুদীপ চক্রবর্তীকে অব্যাহতি দিতে হবে। প্রয়োজনে সাময়িক সময়ের জন্য, পরে তদন্ত সাপেক্ষে স্থায়ী বহিষ্কার বা অন্য কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে।

এই কর্মসূচি থেকে ৭ দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। সেগুলো হলো—তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনকে আনুষ্ঠানিক বিবৃতি দিতে হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে; অভিযুক্ত হিসেবে উল্লেখিত শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবি; বিভাগে কথিত হয়রানি, ভয়ভীতি ও অনৈতিক আচরণের সংস্কৃতি বন্ধ করতে কঠোর নীতিমালা প্রণয়ন; শিক্ষার্থীদের সঙ্গে অযাচিত যোগাযোগ বন্ধে কার্যকর নিয়ম চালু; তদন্ত চলাকালে অভিযুক্ত শিক্ষকের বিদেশ গমনে অনাপত্তিপত্র (এনওসি) প্রদান না করা; প্রয়োজনে প্রমাণিত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও আইনি সহায়তা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিশ্চিত করা।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার