হোম > সারা দেশ > ঢাকা

আদালতের সিদ্ধান্তের পর করণীয় ঠিক করবেন সাংবাদিক নেতারা

ঢাকা: এবার যৌথভাবে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মাঠে নেমেছে সাংবাদিকদের কয়েকটি সংগঠন। আগামীকাল রোববার সরকারের তিনজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন সাংবাদিক নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আগামীকাল ভিন্ন ভিন্ন সময়ে সাক্ষাৎ করবেন তাঁরা। সবার আশা, রোববারই রোজিনা ইসলাম জামিনে মুক্ত হবেন।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বৈঠক শেষে গণমাধ্যমে এসব তথ্য জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান। যৌথ এ বৈঠকের আয়োজক ডিইউইজে।

বৈঠক শেষে নিজেদের অবস্থা নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চেয়ারম্যান রেজোয়ানুল হক।

জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আগামীকাল রোববার রোজিনা ইসলামের জামিন বিষয়ে আদেশের দিন ধার্য থাকায় আগামীকাল পর্যন্ত বৈঠক মুলতবি ঘোষণা করা হয়। আদেশ দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানান নেতারা।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে